যে কারণে ‘ওপেক’ থেকে বের হয়ে গেলো আমিরাত

- সর্বশেষ আপডেট ০৭:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 144
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আরও পড়তে পারেন
বিশ্লেষকদের ধারণা, এমন সময়ে এই সিদ্ধান্ত এল যখন মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় জ্বালানি বাজারে চাপ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি অস্থির থাকায় তেল পরিবহনও ঝুঁকির মুখে পড়েছে।
ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাসের একটি বড় অংশ পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক রাজনীতি ও জ্বালানি স্বার্থের টানাপোড়েনে আমিরাতের এই সিদ্ধান্তকে ওপেকের প্রধান শক্তি সৌদি আরবের জন্য একটি বড় কৌশলগত চাপ হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে ওপেক জোটের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও নতুন প্রশ্ন উঠছে।
১৯৬০ সালে গঠিত ওপেক দীর্ঘদিন ধরে বিশ্ব তেল সরবরাহের একটি প্রভাবশালী জোট হিসেবে পরিচিত। আমিরাতের বিদায়ের পর জোটে সদস্য সংখ্যা দাঁড়াবে ১১-এ, যেখানে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েতসহ একাধিক দেশ রয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































