ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বৃক্ষরোপণ শুরু

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 97

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীতে শুরু হয়েছে সড়কের ধারের বৃক্ষরোপণ কর্মসুচি। শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় বুধবার এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, সরকারের ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পতিত জায়গা, নদী-নালা, খাল-বিল ও সড়কের ধারে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।

সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে তিন হাজার ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে আজকের উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া ও উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে বৃক্ষরোপণ শুরু

সর্বশেষ আপডেট ০৫:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬