ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার রাশিয়ার সঙ্গে তেহরানের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানের মধ্যে মিডল ইস্টে ইরানকে রাশিয়া বিভিন্ন দিক থেকে সহায়তা করছে, এমন খবর সামনে এসেছে।
আরও পড়তে পারেন
আরাঘচি এনবিসি নিউজকে বলেন, “ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি আগে ছিল, এখন আছে, এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের সম্পর্ক খুবই ভালো।” সাংবাদিকের প্রশ্নে তিনি আরও জানান, “তারা আমাদের অনেক দিক থেকে সাহায্য করছে। বিস্তারিত তথ্য আমার কাছে নেই।”
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ রাশিয়ার সহযোগিতার বিষয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। হেগসেথ সিবিএস নিউজকে বলেন, “কারও আমাদের বিপদে ফেলার প্রশ্ন আসে না। আমাদের কাজ অন্যদের বিপদে ফেলা।” ট্রাম্পও রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রশ্নকে অপ্রাসঙ্গিক বলেছেন।
উত্তরে আরাঘচি আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “[যুক্তরাষ্ট্র ও ইসরাইল] কেন এই আগ্রাসন শুরু করেছে, তা আগে ব্যাখ্যা করতে হবে। অবশ্যই কেউ চায় না এই যুদ্ধ চলুক। এটি আমাদের যুদ্ধ নয়।”




































