শিরোনাম
মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 269
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক হামলা-পাল্টা হামলার খবর পাওয়া গেছে, যা আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।



































