স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ, দুর্নীতির সুযোগ নেই

- সর্বশেষ আপডেট ০৫:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 166
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক স্তরে তদারকি করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের পুরো প্রক্রিয়াটি তিন ধাপে পর্যবেক্ষণের আওতায় থাকবে, যাতে যোগ্য ব্যক্তিরাই সুবিধা পান।
মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে কঠোর যাচাই-বাছাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরিবারে নারীর ভূমিকা শক্তিশালী করা এবং আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। ফ্যামিলি কার্ড কার্যক্রম এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ না থাকে।
































