ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারজিসের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি অভিযোগ করেন, জেলায় প্রায় ৩০টির মতো স্থানে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন এবং বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে। তার দাবি, বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী ‘সন্ত্রাসী কায়দায়’ এসব কর্মকাণ্ড চালাচ্ছেন।

সারজিস আলম বলেন, নির্বাচনের পর সব রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিবেশে নিজ নিজ অবস্থান থেকে রাজনীতি করবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু বিজয়ের পর প্রতিপক্ষকে দমন, হামলা ও হুমকি দেওয়ার প্রবণতাকে তিনি ‘স্বৈরাচারী চরিত্র’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি ‘নব্য স্বৈরাচারী’ আচরণে ফিরে যায়, তাহলে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবে না। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সারজিস বলেন, “কিছুদিন আগেও আপনারা নির্যাতনের শিকার ছিলেন। একই আচরণ যদি আপনারা এখন করেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপির কর্মসূচিতে বাধা, মিথ্যা মামলা বা হয়রানি করা হলে একটি সীমা পর্যন্ত সহ্য করা হবে, এরপর কঠোর অবস্থান নেওয়া হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারজিসের হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট ০১:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬