ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের আবাসিক রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রাষ্ট্রপতি ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে।

নবনিযুক্ত রাষ্ট্রদূতও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দুই দেশের সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার প্রতিশ্রুতি দেন। তিনি রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

সর্বশেষ আপডেট ০৩:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬