রামিসার মামলায় আইনি লড়াইয়ে শিশির মনির
- সর্বশেষ আপডেট ১০:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 141
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পরিবারের পক্ষে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিশির মনির। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি জানান, রামিসার পরিবারের হয়ে আদালতে লড়বেন তিনি।
দেশজুড়ে আলোচিত এই নৃশংস ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগও পৃথক কর্মসূচি পালন করেছে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে সাত বছরের রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতারের পর আদালতে সে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।





































