ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১,৩১৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 97

হামে মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫২৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব শুরুর পর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৪ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। বাকি দুজনের একজন চট্টগ্রাম এবং অন্যজন খুলনা বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ২৬৯ জন।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৪ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৪০২ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১,৩১৪

সর্বশেষ আপডেট ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬