ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাস্থবির বরণে দীঘিনালায় ধর্মীয় উৎসব

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 200

মহাস্থবির বরণে দীঘিনালায় ধর্মীয় উৎসব

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪৬তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার পাবলাখালী মৈত্রী বৌদ্ধ বিহারে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির। বিহার কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান)।

সকালের পর্বে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দেশ ও জাতির সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ বিএনপির স্থানীয় নেতারা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পাবলাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুবোধি লংকার স্থবিরের মহাস্থবির পদে অধিষ্ঠিত হওয়া। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং দীঘিনালা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা জানানো হয়।

কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সংঘ অধিকারন বোর্ডের সভাপতি ভদন্ত তেজবংশ মহাস্থবির, ড. রাষ্ট্রপাল মহাস্থবির, সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধবংশ মহাস্থবির, পাভিসবার সাধারণ সম্পাদক ভদন্ত লোকিমিত্র স্থবির ও যুগ্ম সম্পাদক ভদন্ত প্রজ্ঞালোক মহাস্থবিরসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা।

সভাপতির বক্তব্যে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করতে ত্যাগের মানসিকতা, ধৈর্য ও পরিশ্রমের বিকল্প নেই।

পরে কল্পতরু দান ও কঠিন চীবর দানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিক্ষু সংঘের উদ্দেশে দান উৎসর্গ করা হয়। এর মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাস্থবির বরণে দীঘিনালায় ধর্মীয় উৎসব

সর্বশেষ আপডেট ০৫:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬