ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 11

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন দুপুর থেকে রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।

ঈদুল আজহায় নগরবাসীকে স্বস্তিদায়ক পরিবেশ দিতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে ডিএসসিসি। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বর্জ্য পরিবহন শুরু হবে এবং রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রথম দিনের সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় এবার বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে নগরবাসী ভোগান্তিতে না পড়েন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া খারাপ হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা। গরমের কথা বিবেচনায় রেখে প্যান্ডেলে এসি ও পর্যাপ্ত ফ্যান স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট, চিকিৎসাসেবা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ডিএসসিসির হিসাবে, ঈদের তিন দিনে দক্ষিণ সিটি এলাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এসব বর্জ্য দ্রুত অপসারণে মাঠে থাকবেন ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী। কাজে ব্যবহার করা হবে ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি।

জীবাণুনাশক কার্যক্রমের অংশ হিসেবে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া কোরবানির হাট ও বর্জ্য অপসারণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে ডিএসসিসি কার্যালয়ে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। প্রতিটি পশুর হাটে থাকবে আলাদা তদারকি দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল টিম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

সর্বশেষ আপডেট ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬