ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ হাজার এসআই পদ সৃজন, বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 186

বাংলাদেশ পুলিশে চার হাজার উপপরিদর্শকের (এসআই) নতুন পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি পর্যালোচনা সভা হবে আজ।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পুলিশের সক্ষমতা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে চার হাজার এসআইয়ের (গ্রেড-১০) (নিরস্ত্র) পদের জন্য একটি প্রস্তাব পুলিশ অধিদপ্তর থেকে এসেছে। ওই প্রস্তাবটির পর্যালোচনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্মসচিব (পুলিশ-১ ও ২ অধিশাখা), উপসচিব (পুলিশ-১ শাখা), উপসচিব (পুলিশ-৪ ও ৫ শাখা) ও উপসচিব (র‍্যাব ১ ও ২ শাখা) বৈঠকে উপস্থিত থাকবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪ হাজার এসআই পদ সৃজন, বৈঠক আজ

সর্বশেষ আপডেট ১১:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬