ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মার্চ গণহত্যা দিবস পালনে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 190

২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, অতীতের মতোই এ দিনটি গভীর বেদনা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে।

ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আয়োজনের নেতৃত্ব দেবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, ২৬ মার্চ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৫ মার্চ গণহত্যা দিবস পালনে কঠোর নিরাপত্তা

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬