ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৮ সালে চালু হচ্ছে নতুন প্রাথমিক কারিকুলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 92

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং প্রক্রিয়া শেষে ২০২৮ সাল থেকে শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় আসবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন কারিকুলামের নকশা প্রণয়ন আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে। এরপর ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হবে, যাতে পুরো ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকে।

রবিবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরের ভাষাগত দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মূল্যায়ন এখন থেকে নির্ভর করবে শিক্ষার্থীরা বাস্তবে কতটা শিখতে পারছে তার ওপর। শুধু নীতিগত কাঠামো নয়, শ্রেণিকক্ষের কার্যক্রমও মূল্যায়নের আওতায় আসবে, যা প্রশাসনিক দায়িত্বেও প্রভাব ফেলবে। এ কারণে উন্নত শ্রেণিকক্ষ ও ওয়াশরুম সুবিধার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

ববি হাজ্জাজ জানান, নতুন কারিকুলামে ভাষা, গণিত, সিটি এডুকেশনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, এই কারিকুলাম শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের বাস্তব শেখার অগ্রগতির ভিত্তিতেই পুরো কাঠামো পরিচালিত হবে।

অনুষ্ঠানে নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৮ সালে চালু হচ্ছে নতুন প্রাথমিক কারিকুলাম

সর্বশেষ আপডেট ০৬:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬