ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ জনের বিরুদ্ধে রুমিন ফারহানার মামলা, আসামি যারা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 192

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলাটি করেন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য জানান। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং মামলা সম্পর্কেও অবহিত নন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি ১৪০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫০ জনের বিরুদ্ধে রুমিন ফারহানার মামলা, আসামি যারা

সর্বশেষ আপডেট ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬