শিরোনাম
ধানক্ষেতে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
- সর্বশেষ আপডেট ০২:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 18
হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশি ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কীভাবে এবং কারা সুজন মিয়াকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।





























