ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 15

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

দেশের গণমাধ্যম বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো ক্ষমতাসীনদের প্রশ্ন করা। এই দায়িত্ব স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যাতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জহির উদ্দিন স্বপ্ন বলেন, অতীতে যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার একটি নতুন ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬