ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপু মনির প্যারোলে মুক্তি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 8

দীপু মনির প্যারোলে মুক্তি বৃহস্পতিবার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে কারাগার থেকে বের হয়ে তিনি মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি জমা দেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনিকে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে।

জানা গেছে, দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর মৃত্যুতে জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার নির্ধারিত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি স্বামীর জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীপু মনির প্যারোলে মুক্তি বৃহস্পতিবার

সর্বশেষ আপডেট ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬