১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
- সর্বশেষ আপডেট ০৭:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 153
সরকার একযোগে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ে আগের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ চূড়ান্ত করা হয়েছে, আর একটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই পদটি শূন্য ছিল।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বরিশাল, কুমিল্লা, ইসলামী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বুয়েট, ডুয়েট, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশের স্বনামধন্য শিক্ষক ও গবেষকদের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রশাসনিক দায়িত্বে থাকা একাধিক শিক্ষাবিদ রয়েছেন।

































