হামে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন করে বাড়ছে সংক্রমণ
- সর্বশেষ আপডেট ০৫:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 8
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্য অনুযায়ী, মৃত্যুর ঘটনা সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঘটেছে। এর মধ্যে সিলেটে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রামে একজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত একদিনে নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪৮৯ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ওই সময় থেকে এখন পর্যন্ত আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়সীমায় মোট ৩৮ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৩৩ হাজার রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।




































