ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 123

দেশজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ তথ্য প্রকাশ করে। অধিদপ্তরের হিসাবে, মারা যাওয়া বাকি ৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যু দাঁড়িয়েছে ৩৬৯ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে সারাদেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে আরও ৭ মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬