হরমুজে দুই জাহাজ আটক করেছে আইআরজিসি
- সর্বশেষ আপডেট ০৫:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 23
হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা ও নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
মার্কিন নিষেধাজ্ঞা-সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেই এই ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আটক জাহাজ দুটি হলো ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’। সেগুলোকে পরে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নেভিগেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, এই ধরনের কার্যক্রম হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন এই কৌশলগত জলপথকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে।































