ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 30

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন আরও ঘনীভূত, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন মানচিত্র পোস্ট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। সেখানে হরমুজ প্রণালির নাম বদলে দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে বিশ্বের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ নামে দেখানো হয়। কোনো ব্যাখ্যা বা মন্তব্য ছাড়াই পোস্টটি প্রকাশ করা হলেও বিষয়টি দ্রুতই বিতর্কের জন্ম দেয়।

এর আগে গত ২৭ মার্চ এক বক্তব্যে তিনি প্রথমবারের মতো ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় তার মন্তব্য ঘিরে উপস্থিতদের মধ্যে হাসির রেশ ছড়ালেও ট্রাম্প দাবি করেন, গণমাধ্যম বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং তিনি খুব কমই ভুল করেন।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ—প্রায় এক-পঞ্চমাংশ—প্রবাহিত হয়। ফলে এর নাম বা নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো রাজনৈতিক ইঙ্গিতই তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরান একটি নতুন প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইরান প্রণালিটি খুলে দেওয়ার বিনিময়ে আলোচনার প্রস্তাব দিলেও ওয়াশিংটন তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলে কোনো সমঝোতায় যাবে না বলে অবস্থান জানিয়েছে।

সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে—এমন আশঙ্কার মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সম্ভাব্য সামরিক পরিকল্পনার কথাও উঠে এসেছে, যেখানে ইরানের ওপর সীমিত কিন্তু কার্যকর হামলার প্রস্তুতির ইঙ্গিত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৬:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬