ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আরও বৃহৎ পরিসরে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 324

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৬৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রিয়াদ থেকে প্রকাশিত একাধিক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় রাত দুইটার পর থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একের পর এক ড্রোন পাঠানো হয়।

তবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সব ড্রোন আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি সামাজিক মাধ্যমে এক বার্তায় দাবি করেন, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে অন্য কোনো পক্ষ হামলা চালাতে পারে। তার ভাষ্য, “লুকাস” নামে ছদ্মবেশী ড্রোন ব্যবহার করে কেউ ইরানকে দায়ী করার চেষ্টা করছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ২৩০টির বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই সময়ে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করা হয়েছে।

এই সংঘাতের প্রভাব আশপাশের উপসাগরীয় দেশগুলোতেও পড়েছে। বাহরাইন জানিয়েছে, তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় সেখানে দুইজন নিহত হয়েছেন, আর পুরো অঞ্চলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সংযুক্ত আরব আমিরাতও বড় ধরনের হামলার মুখে পড়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১ হাজার ৬০০ ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে ড্রোন আঘাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও সতর্কতার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি আরবে আরও বৃহৎ পরিসরে ইরানের ড্রোন হামলা

সর্বশেষ আপডেট ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬