ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, বাবর-গউছসহ ৯ জন খালাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 136

সিলেটের বহুল আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় একজন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের সাবেক হুইপ জি কে গউছসহ ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, মামলার ১০ আসামির মধ্যে হাফিজ নাইমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। হামলায় যুবলীগের এক কর্মী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন।

ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পরে ২০২০ সালের ২২ অক্টোবর মামলাটিতে লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা সন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং দীর্ঘদিন রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, বাবর-গউছসহ ৯ জন খালাস

সর্বশেষ আপডেট ০৬:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬