ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাজপুত্র সাচিং প্রু জেরী

সব জাতিগোষ্ঠীকে যুক্ত করার ভিত্তি গড়েছিলেন শহীদ জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 124

রাজপুত্র সাচিং প্রু জেরী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে দেশের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় যুক্ত করার ভিত্তি তৈরি করেছিলেন।

সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল; দেশের যেখানেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। ‘রেইনবো নেশন’ ধারণার তাৎপর্য উপলব্ধি করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজপুত্র সাচিং প্রু জেরী

সব জাতিগোষ্ঠীকে যুক্ত করার ভিত্তি গড়েছিলেন শহীদ জিয়া

সর্বশেষ আপডেট ০৮:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬