ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সম্ভাবনার দেশ, পর্যটনে পিছিয়ে বাংলাদেশ

সব আছে, তবু নেই বিদেশী পর্যটক

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 166

কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত।

নদী, পাহাড়, সমুদ্র, বন আর বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, পাহাড়ি জনপদ সাজেক-বান্দরবান- সবই আছে এই ছোট ভূখণ্ডে। তবু আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ আজও প্রায় অদৃশ্য। প্রশ্ন উঠছে, এত সম্ভাবনা থাকার পরও কেন বাংলাদেশ পর্যটনে পিছিয়ে? কেন বিদেশিরা এ দেশে ভ্রমণে আগ্রহী নন?

বিশ্বব্যাপী পর্যটন শিল্প এখন অন্যতম লাভজনক খাত। প্রতিবেশী দেশগুলো পর্যটনকে অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করলেও বাংলাদেশে এই খাত এখনো অবহেলিত। পর্যটন বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবই এই খাতকে পিছিয়ে রেখেছে।

বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো ব্র্যান্ডিং ও প্রচারণা। বিদেশি পর্যটকদের বড় একটি অংশ জানেই না- বাংলাদেশে কী দেখার আছে। আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন, ট্যুরিজম ফেয়ার, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা প্রামাণ্যচিত্রে বাংলাদেশের উপস্থিতি নগণ্য।

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ মানেই দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগ- এমন একটি ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। যদিও বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন, তবুও এই নেতিবাচক ইমেজ বিদেশি পর্যটকদের মনে ভয় ও অনীহা তৈরি করে।

পাহাড়ি কণ্যা খ্যাত বান্দরবান। সাঙ্গু নদী, মেঘ, পাহাড়। এক ট্যুরে সবকিছু।
পাহাড়ি কণ্যা খ্যাত বান্দরবান। সাঙ্গু নদী, মেঘ, পাহাড়। এক ট্যুরে সবকিছু। ছবি: শরিয়ত খান

পর্যটন এলাকাগুলোতে মানসম্মত সড়ক, নির্ভরযোগ্য পরিবহন, পর্যাপ্ত সাইনবোর্ড ও তথ্যকেন্দ্রের অভাব প্রকট। অনেক দর্শনীয় স্থানে পৌঁছাতে গিয়ে পর্যটকদের পড়তে হয় ভোগান্তিতে, যা বিদেশিদের জন্য বড় প্রতিবন্ধকতা।

আন্তর্জাতিক মানের হোটেল, প্রশিক্ষিত ট্যুর গাইড, বহুভাষী সেবা ও আধুনিক বুকিং ব্যবস্থার ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি ও অপেশাদার আচরণ পর্যটকদের অভিজ্ঞতাকে নেতিবাচক করে তোলে।

বাংলাদেশে ভিসা প্রক্রিয়া এখনো অনেক দেশের জন্য সময়সাপেক্ষ ও জটিল। যেখানে অন্যান্য দেশ সহজ অনলাইন ভিসা বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান বা সাজেক, অনেক পর্যটন এলাকায় অপরিকল্পিত স্থাপনা, প্লাস্টিক দূষণ ও পরিবেশ সংরক্ষণে অবহেলা দেশের পর্যটন ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। টেকসই পর্যটনের অভাব ভবিষ্যতের জন্যও হুমকি।

শুধু বিদেশি নয়, দেশীয় পর্যটকরাও পর্যটন এলাকায় গিয়ে অতিরিক্ত খরচ, বিশৃঙ্খলা ও সেবার মানহীনতার শিকার হন। এতে পর্যটনের প্রতি সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে।

পাহাড়ের বাঁকে বাঁকে এমন অসংখ্য ছোট-বড় ঝর্ণা থেকে বেরিয়ে আসছে স্বচ্ছ পানি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পর্যটন ব্যবসায়িরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই এই খাত এখনো পিছিয়ে। বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে হলে তাদের সব সুবিধা দিতে হবে। তবে কক্সবাজার বিমানবন্দর চালু হলে পর্যটক আসার সম্ভাবনাও দেখছেন তারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান জানান, বাংলাদেশকে পর্যটক বান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজার ও সেন্টমার্টিন নিয়ে বিশাল পরিকল্পনার কথাও বলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ডিং, পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন পরিকল্পনা দরকার। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অল্প সময়েই আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।

বাংলাদেশের পর্যটন শিল্প আজ এক বিশাল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। প্রয়োজন শুধু দূরদৃষ্টি, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। নইলে এই সম্ভাবনা কাগজেই থেকে যাবে-বাস্তবে নয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সম্ভাবনার দেশ, পর্যটনে পিছিয়ে বাংলাদেশ

সব আছে, তবু নেই বিদেশী পর্যটক

সর্বশেষ আপডেট ০৮:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫