ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে প্রতিশ্রুতির আগে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 105

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে সতর্ক করেছেন স্পিকার। একই সঙ্গে সংসদে কথা বলার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেন তিনি।

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে বিষয়টি ওঠে। সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, পহেলা মে’র মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।

জবাবে মন্ত্রী দেশে গ্যাস সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সীমিত সরবরাহের কারণে সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান। একই সঙ্গে ভবিষ্যতে নতুন গ্যাস উৎপাদনের জন্য খনন কার্যক্রম চলছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পূর্বের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে দেওয়া কথা বাস্তবে প্রতিফলিত না হলে তা আস্থার সংকট তৈরি করে। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব দিক—বিশেষ করে প্রযুক্তিগত ও বাস্তব সক্ষমতা—ভালোভাবে যাচাই করা উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে প্রতিশ্রুতির আগে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

সর্বশেষ আপডেট ০৬:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬