ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার কোনো চিঠি আমাদের কাছে আসেনি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 153

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ব্রিটিশ আইন প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলের পক্ষ থেকে শেখ হাসিনার নামে যে চিঠি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ট্রাইবুনালের কাছে পৌঁছায়নি।

তিনি বলেন, “আমরা এ বিষয়ে কিছু জানি না। আপনাদের মাধ্যমেই জানতে পারছি।”

চিফ প্রসিকিউটর বলেন, চিঠিতে ট্রাইবুনাল ঠিকানা নেই, কেবল ‘ডিয়ার আইসিটি’ লেখা। প্রতিষ্ঠানটির কোনো ওয়েবসাইটও খুঁজে পাওয়া যায়নি। তিনি মনে করছেন, বিচার চলাকালে এই ধরনের চিঠি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির অংশ হতে পারে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষ থেকে এমন চিঠি দেওয়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম আদালতের অবমাননার শামিল হতে পারে। চিঠিতে ‘উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা’ লেখা থাকায় প্রশ্ন তোলেন, এটি কি লবিং কর্মকাণ্ডের অংশ।

চিফ প্রসিকিউটর বলেন, “এগুলো খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। আমরা এসব নিয়ে উদ্বিগ্ন নই। ট্রাইবুনাল স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাবে।”

প্রসঙ্গত, গত ৩০ মার্চ লন্ডনভিত্তিক কিংসলে ন্যাপলি এলএলপি ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠায়, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে রায় বাতিল চেয়ে।

একই সঙ্গে, প্রসিকিউশন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের ঘটনার তদন্ত প্রতিবেদন পেয়েছে, এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে পুনঃতদন্তের আবেদন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার কোনো চিঠি আমাদের কাছে আসেনি: চিফ প্রসিকিউটর

সর্বশেষ আপডেট ০৫:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬