ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের রাজপথে নামতে হবে না:শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 241

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আর আন্দোলনে নামতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সমস্যাগুলো সমাধানে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন, ফলে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে রাজপথে নামার প্রয়োজন হবে না।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শুধু দাবি তোলার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার মানোন্নয়নে নিজেদের অঙ্গীকারও স্পষ্ট করতে হবে। সমস্যার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ নিয়েও ভাবতে হবে।

ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, শতভাগ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি অর্থবছরের বাজেটে এ বিষয়ে উল্লেখ না থাকায় সিদ্ধান্ত নিতে আলোচনা প্রয়োজন হবে বলে জানান তিনি।

দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ অনুযায়ী কেউ দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেওয়া হবে না। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের রাজপথে নামতে হবে না:শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬