ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি : এ্যানী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 139

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে সাময়িকভাবে কিছু ছোটখাটো ঘটনা ঘটছে, তবে শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলার পরিস্থিতি দ্রুত উন্নত হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যান কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন। এ সময় এ্যানী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে না এমন শর্তের বিষয়ে বিএনপি শপথের আগে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে মিলে শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ও সমন্বয় তদারকি করছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি : এ্যানী

সর্বশেষ আপডেট ১০:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬