ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 10

লেবাননে ইসরায়েলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন সিরীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননের জিবদিন গ্রামে এ হামলা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদদাতারা। নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলার সময় তারা বাড়ির ভেতরে বা আশপাশে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, একই দিন ওই এলাকায় এটি দ্বিতীয় হামলা ছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

লেবানন–ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। তবে নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে দক্ষিণ লেবাননে নিয়মিত ড্রোন ও বিমান হামলার কারণে সাধারণ নাগরিক এবং বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১১:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬