ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 154

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রমজানে ব্যাংকের লেনদেন ও অফিস সময় স্বাভাবিক সময়ের তুলনায় সংক্ষিপ্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে ব্যাংকের গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এই সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় গ্রাহক লেনদেন চালু রাখতে হবে।

বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকের গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। প্রতি বছর রমজান মাসে রোজাদারদের সুবিধা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এ সময়সূচি সংক্ষিপ্ত করে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবারও আগের নিয়মে ফিরে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬