ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে জনগণকে গর্জে উঠতে বললেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 164

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো আন্দোলনে তার দল পাশে থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় পাওয়ার পরও সেই আস্থার সঙ্গে প্রতারণা করেছে। তবে বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের দল নির্বাচনের ফল মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত হয়েছে—যার ইঙ্গিত নাকি সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেই পাওয়া যায়।

সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার একধরনের কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে বলেও দাবি করেন জামায়াত আমির। তার মতে, সংসদে বিরোধী মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ায় রাজপথে আন্দোলনের প্রবণতা বাড়ছে, যেখানে ১১ দলীয় জোট সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে এবং এতে নতুন ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার ঝুঁকি দেখা দিচ্ছে। গণভোটের রায় প্রত্যাখ্যান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও তুলে ধরেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তার দাবি, সত্য প্রকাশে নানা বাধা তৈরি করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু সংসদে আলোচনার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে গণমাধ্যমকে নিরপেক্ষতা বজায় রেখে তথ্য উপস্থাপনের আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই জনগণের স্বার্থের প্রশ্নে সক্রিয় থাকবে জামায়াতে ইসলামী। আর্থিক সম্পদ সুরক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে জনগণকে গর্জে উঠতে বললেন জামায়াতের আমির

সর্বশেষ আপডেট ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬