ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 165

রংপুর বিভাগের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির কারণে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

শ্রমিকদের অভিযোগ, তেল পরিবহণের সময় একটি লরিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়।

মেরামতের জন্য লরিটি থামালে নীলফামারী জেলা নির্বাহী কর্মকর্তা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কেবিন থেকে সামান্য তেল উদ্ধারের অভিযোগে চালক, সহকারী ও ম্যানেজারকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেন।

পাশাপাশি শ্রমিকরা দাবি করেছেন, সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি এবং অযৌক্তিকভাবে জেল-জরিমানা প্রদানের প্রতিবাদে তারা এই কর্মসূচি চালাচ্ছেন। তাদের প্রধান দাবি দ্রুত দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়ার অপসারণ।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানিয়েছেন, দাবিপূর্ণ ব্যবস্থা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও ৪৮ ঘণ্টার মধ্যে এনডিসি অপসারণ না হলে আন্দোলন চলবে। পাম্প মালিকরাও শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সর্বশেষ আপডেট ০৫:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬