ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 195

ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন। শনিবার বিকেলে তিনি ভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের দিকে রওনা হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ড. ইউনূসের প্রস্থান শেষে ভবনটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংস্কার শেষে ভবনটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্য।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

তবে তারেক রহমান যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অবস্থান করছেন। সরকার জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে ভবন ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যমুনা ছাড়লেন ড. ইউনূস

সর্বশেষ আপডেট ০৯:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬