ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তন চায় সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 154

শিক্ষাকে কেবল মুখস্থনির্ভর রাখার বদলে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতার ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা করছে সরকার।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার রাজধানীতে এক সভায় এ কথা জানান। সভার আয়োজন করা হয়েছিল শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থা আধুনিক ও দক্ষতাভিত্তিক হলে ভবিষ্যৎ প্রজন্ম কর্মসংস্থানের জন্য ভালোভাবে প্রস্তুত হবে। তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে সৃজনশীল ও কার্যকরী করার দিকে এগিয়ে নেওয়া। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ গবেষণাগার স্থাপন, উচ্চশিক্ষার মান উন্নয়ন ও গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করাও এ উদ্যোগের অংশ।

সভায় জানানো হয়, দেশের যুব জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেয়ার মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানো হবে। পাশাপাশি প্রবীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

মন্ত্রী আরও বলেন, জীবনমুখী, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের শিক্ষানীতির মূল লক্ষ্য। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা, কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, মিড-ডে মিল ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর মতো পদক্ষেপও নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তন চায় সরকার: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬