ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পাচারচেষ্টা , নারীসহ উদ্ধার ১৩

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 120

সাগরপথে মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। অভিযানে জড়িত পাচারকারীরা পালিয়ে গেছে।

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সদর দক্ষিণ লম্বরী এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোর করে একটি বাড়িতে আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানো এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র‍্যাব ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বাড়ি থেকে ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত পলাতকরা হলেন—মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা।

সহকারী পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ায় পাচারচেষ্টা , নারীসহ উদ্ধার ১৩

সর্বশেষ আপডেট ০৩:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬