ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, মালদ্বীপ
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 244

আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত বাংলাদেশীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শনিবার (১৪ মার্চ) রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন রাষ্ট্রদূত। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন।

গত ১২ মার্চ রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজন মারা যান।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

হাসপাতাল পরিদর্শন শেষে হাইকমিশনার গালুলু মর্গে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

জানা গেছে, নিহত মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনার পরপরই বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সমন্বয় শুরু করে। এছাড়া নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করেছে হাইকমিশন।

গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়।

এদিকে বাংলাদেশ হাইকমিশন, মালে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালদ্বীপে বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে হাইকমিশনার

সর্বশেষ আপডেট ০৭:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬