শিরোনাম
মার্চেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 252
মার্চ মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। ফেব্রুয়ারির নির্ধারিত মূল্যই বহাল থাকছে—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারিত থাকবে। অর্থাৎ টানা আরেক মাস জ্বালানি বাজারে দামে স্থিতাবস্থা বজায় থাকছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপট ও নির্ধারিত নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী মাসে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।


































