ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাচাদো অসাধারণ নারী’, নোবেল পেয়ে প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 268

মাচাদোর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্পের পোস্ট। সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় মাচাদো ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।

মাচাদোর এই উদ্যোগকে ‘পারস্পরিক সম্মানের নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, “মারিয়া আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন।”

ট্রাম্প মাচাদোকে ‘অসাধারণ নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন’ বলে প্রশংসা করেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎকে ‘বড় সম্মান’ হিসেবে অভিহিত করেছেন।

নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য ভেনেজুয়েলার নেতার প্রশংসা করেছেন ট্রাম্প

সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প পদক গ্রহণ করেছেন। তবে বৈঠকটি সম্পর্কে হোয়াইট হাউস থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এবিসি নিউজের সাংবাদিক মেরি ব্রুস যখন ট্রাম্পকে বৈঠক নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি বলেন, “এটি দারুণ হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘মাচাদো অসাধারণ নারী’, নোবেল পেয়ে প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

সর্বশেষ আপডেট ১২:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬