ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে টোবাকো ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

মহাখালীতে টোবাকো ভবনে আগুন

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে অবস্থিত পুরাতন ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়।

তিনি বলেন, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাখালীতে টোবাকো ভবনে আগুন

সর্বশেষ আপডেট ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬