ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবির অভিযান

ছাত্রদল নেতার বাসায় বিদেশি মদের মজুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১২:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 106

ছাত্রদল নেতার বাসায় বিদেশি মদের মজুদ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানে কত পরিমাণ মদ উদ্ধার হয়েছে এবং কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযানটি চালানো হয়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশের একটি সূত্রের দাবি, শাকিল সাগরের বাসা থেকে প্রায় ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। একই সময় সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও ওই সূত্র দাবি করেছে।

তবে শাকিল সাগর আটক হয়েছেন কি না, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন এবং পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তবে অভিযানকারী দলের এক সদস্যের দাবি, শাকিল সাগরকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে মনসুরাবাদে ডিবির কার্যালয়ে যোগাযোগ করা হলেও কর্মকর্তারা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয় থেকে এ বিষয়ে একে অপরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

পরে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অভিযানটির বিস্তারিত তথ্য, উদ্ধার করা মদের পরিমাণ এবং আটকের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিবির অভিযান

ছাত্রদল নেতার বাসায় বিদেশি মদের মজুদ

সর্বশেষ আপডেট ১২:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬