ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 157

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ ছেড়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এর মধ্যে রয়েছে চীন সফরের ভ্রমণ ব্যয়ে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেয়া এবং বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।

পদত্যাগপত্রে সায়মা লিখেছেন, তাকে দায়িত্ব পালনে বাধা দেয়া হয়েছে। এতে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস হারিয়েছে। প্রায় এক বছর বেতন না পাওয়ায় আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।

চীন সফরের আর্থিক অনিয়মের অভিযোগে অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। সায়মার দাবি, ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়ায় ভুল করেছেন তার একজন সহকারী। আর শিক্ষাগত যোগ্যতার অভিযোগ প্রসঙ্গে তার ভাষ্য, অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে পাওয়া একটি সম্মানসূচক ডক্টরেটের তথ্যই তিনি ডব্লিউএইচওকে দিয়েছেন।

জমি অধিগ্রহণের অভিযোগও মানছেন না সায়মা। পদত্যাগপত্রে তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেয়ার আগেই ওই জমি নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় জমিটির অধিকার পেয়েছিলেন বলেও দাবি তার।

২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর ভোটে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি বদলে যায়। বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরুর পর সায়মা ওয়া ২০২৫ সালের জুলাইয়ে বেতন ছাড়া ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

সর্বশেষ আপডেট ১১:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬