ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক স্বাস্থ্য তহবিল ঘাটতিতে স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 283

বৈশ্বিক স্বাস্থ্য তহবিল ঘাটতিতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী (এমএসএম, হিজড়া, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী)। চলতি বছরের ১৪ মে’র পর ইউএনএইডসের তহবিল বন্ধ হয়ে যাচ্ছে। ইউএনএইডসের তহবিল বন্ধ হয়ে গেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এইচআইভি /এইডস সংক্রমিত জনগোষ্ঠী ।

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ বিশ্বস্বাস্থ্য দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১২ এপ্রিল) ‘স্ট্রংগার কমিউনিটিস হেলথার ফিউচার/ টু ওয়ার্ডস ইউনির্ভাসল হেলথ কভারেজ (ইউএইচসি) ফর কি পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তারা একথা বলেন।

এএইচএফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেছে কমিউনিটি ফোরাম অব বাংলাদেশ ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

স্বাগত বক্তব্য দেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহমান। নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থায় কনডমের ব্যবহার এবং গুরুত্ব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বন্ধুর মনিটরিং এবং ইভালুয়েশনের ম্যানেজার মোঃ ইকবাল হোসেইন।

আলোচনায় অংশ নেন ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আমিনুল ইসলাম, এএইচএফ বাংলাদেশের কান্ট্রি প্রোগাম ম্যানেজার আকতার জাহান শিল্পী, আইসিডিডিআরবি’র ডা. মুনতাসরিনা আক্তার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মশিউর রহমান ।

মুক্ত আলোচনায় অংশ নেন সম্পূর্ণার জয়া সিকদার, ব্লাস্টের শোভা সরকার, পাবতী আহমেদ, সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের প্রেসিডেন্ট রানু প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির ফারাহ ফারিন ও তৌসিফ হোসেন। নৃত্য পরিবেশন করেন রানী চৌধুরী ও শোয়েব। সঙ্গীত পরিবেশন করেন রামিসা চৌধুরী। আবৃত্তি করেন শোভা চৌধুরী।

বক্তারা বলেন, বাংলাদেশে এইচআইভি/এইডস কাযক্রমে কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহ সম্পৃক্তকরণে এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ইউএনএইডস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মোঃ ইকবাল হোসেইন প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশে এইচআইভি /এইডস সংক্রমণের বর্তমান অবস্থার প্রেক্ষিতে কনডমের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ। কনডমের নিয়মিত সরবরাহ ও ব্যবহারই এইচআইভি সংক্রমণ কমাতে পারে।

প্রবন্ধে তিনি উল্লেখ করেন, অনাকাঙিক্ষত গভধারণ ও স্বাস্থ্য সুরক্ষায় এইচআইভি/এইডস প্রতিরোধে কনডম কাজ করে। ইরানের যুদ্ধে ভারতে কনডমের দাম বাড়লে তা বাংলাদেশেও প্রভাব পড়বে।

আইবিবিএসের ২০২০ সালের কি জনগোষ্ঠীর আচরণগত ও সেরোলজিক্যাল প্রতিবেদনে জানা যায়, শেষ সেক্সে কনডম ব্যবহার করেছে এফএসডব্লিউ ৮৭.১ শতাংশ, এমএসএম ৫৬ শতাংশ, হিজড়া ৫০ শতাং শ এবং পিডব্লিউআইও ৩০ থেকে ৩৫ শতাংশ।

ড. সায়মা খান বলেন, ইউনিভার্সাল হেলথ কভারেজকে তুলে ধরতে হলে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সবার সামনে পৌঁছে দিতে হবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা হলো নিজের টাকা খরচ করে স্বাস্থ্য সেবা নেওয়া। অন্যদিকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিলেও একটা খরচ রয়েছে। সেক্সসুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারের আওতায় এইচআইভি/এইডসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ১৭/১৮ হাজার এইচআইভি সংক্রমিত রোগী রয়েছে। তাদের শতকরা ৯৫ ভাগকে চিকিৎসার আওতায় আনতে হবে। কিন্তু চিকিৎসার আওতায় মাত্র জীবিত ৮ থেকে ৯ হাজার রোগী রয়েছে। এমএসএমের ৫৭ শতাংশ চিকিৎসার আওতায় এসেছে। পিডব্লিউডি’র কাভারেজ ৭০ শতাংশের মতো রয়েছে। দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার যৌনকর্মীর মধ্যে কনডম ব্যবহার করে মাত্র ২০ শতাংশ। যা উদ্বিগ্নের বিষয়।

আকতার জাহান শিল্পীর মতে, এই বিষয়কে গুরুত্ব দিয়ে চিকিৎসা ও যত্ন এই দুটি জায়গায় কাজ করছে এএইচএফ বাংলাদেশ। এলক্ষ্যে এইচআইভি পরীক্ষা এবং প্রতিরোধ, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নীতিমালা, সচেতনতা তৈরিতেও কাজ করছে।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন আর নেই। এই পরিস্থিতিতে কিভাবে স্বাস্থ্য শিক্ষা এবং কাউন্সিলিং পরিচালনা করবো সেই জায়গা নতুন করে ভাবতে হবে। কারণ আমাদের রাজনৈতিক ও আথসামাজিক পরিস্থিতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানে তাদের নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে।

ধন্যবাদ জ্ঞাপনে সালেহ আহমেদ বলেন, মাদক ব্যবহারকারী, ধর্মীয় জনগোষ্ঠী, এইচআইভি পরীক্ষা আর কিভাবে করা যায়, জেন্ডার এডুকেশন, ডিজিটাল আউটরিচ, সেক্স এডুকেশন, মিডিয়ার সম্পৃক্ততা, কাজগুলো কিভাবে প্রচার করতে পারে ইত্যাদি বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।

এদিকে ডোনারের তহবিল কমে যাচ্ছে। আমাদেরকে আমাদের চেষ্টায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিও গুরুত্ব দিতে হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈশ্বিক স্বাস্থ্য তহবিল ঘাটতিতে স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

সর্বশেষ আপডেট ১০:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬