ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মায়ের কবরের পাশেই দাফন

সেনাসদস্য রিফাতের লাশের অপেক্ষায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১১:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 163

সেনাসদস্য রিফাতের লাশের অপেক্ষায় পরিবার

ভোরের আলো ফুটলেও রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের তাসনিম রিফাতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই বাড়ির আঙিনায় ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। ঘরের ভেতর থেকে ভেসে আসছে স্বজনদের আহাজারি। আর বাইরে নির্বাক হয়ে বসে আছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবা আসাদুল ইসলাম। পরিবারের অপেক্ষা এখন শুধু ছেলের মরদেহের জন্য।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের সদস্য সৈনিক (গানার) তাসনিম রিফাত। ২৮ বছর বয়সী রিফাত চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে কর্মরত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিং চলাকালে দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

রিফাতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সবচেয়ে কঠিন সময় পার করছেন তার বাবা আসাদুল ইসলাম। ছেলের মরদেহের অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিফাতকে তার মায়ের কবরের পাশেই দাফন করা হবে।

প্রায় তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান রিফাতের মা। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার ছেলেকে হারানোর বেদনায় পরিবারটি আবারও গভীর শোকে ডুবে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মায়ের কবরের পাশেই দাফন

সেনাসদস্য রিফাতের লাশের অপেক্ষায় পরিবার

সর্বশেষ আপডেট ১১:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬