ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মব সংস্কৃতির আর সুযোগ নেই, দাবি তুলতে হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 371

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ‘মব কালচার’ আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচি চালু থাকবে, তবে দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি গ্রহণযোগ্য নয়।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাগরিকদের দাবি-দাওয়া উপস্থাপনের জন্য নির্ধারিত ও আইনসম্মত প্রক্রিয়া রয়েছে।

সভা-সমাবেশ কিংবা মিছিল গণতান্ত্রিক অধিকার হলেও জনদুর্ভোগ সৃষ্টি করে ‘মব’ আকারে রাস্তা বন্ধ করে আন্দোলন করার সুযোগ আর দেওয়া হবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই পুলিশ বাহিনী। তাই পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

অতীতে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্গঠনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশের আচরণ যেন জনগণবান্ধব হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে।

সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মব সংস্কৃতির আর সুযোগ নেই, দাবি তুলতে হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬