ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বৈধতা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 12

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন আইনগতভাবে বৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) আগের সিদ্ধান্তের বৈধতা নতুন করে বিচারিক পর্যালোচনার আওতায় এলো।

এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ইসি বহাল রাখে। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে প্রথমে হাইকোর্টের একটি বেঞ্চ তা শুনতে অপারগতা প্রকাশ করে।

পরবর্তীতে নতুন বেঞ্চে শুনানি শেষে রুল জারি করা হয়। আদালত জানতে চেয়েছেন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তটি কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বৈধতা নিয়ে রুল

সর্বশেষ আপডেট ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬