ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 183

ইরান ও এর মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ষষ্ঠ দফায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ‘পর্যায়ক্রমে চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

সর্বশেষ আপডেট ০১:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬