ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় সবুজায়নে ১,৬০০ চারা বিতরণ

প্রমোদ কুমার মুৎসুদ্দী,দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 120

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীঘিনালা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ জুন ৩নং কবাখালি ইউনিয়ন তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় জনগণের মাঝে মোট ১,৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় দিঘীনালা জোনের অধিনায়ক লেপটেন্যাল কর্ণেল আল আমিন বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

কর্মসূচিতে স্থানীয় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় সবুজায়নে ১,৬০০ চারা বিতরণ

সর্বশেষ আপডেট ০৮:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬